• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি পলিনসহ ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name / ১৮১ Time View
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সাময়িক বহিষ্কৃত নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ৬ জন ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল। মঙ্গলবার (১২ মে) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক মোঃ সাজু আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সুজন মাহমুদ, সদস্য শাকিল আহম্মেদ, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফিফ হোসেন এবং ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সংগঠনের অভ্যন্তরে আলোচনা-পর্যালোচনা এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাদের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তারা পুনরায় স্বপদে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র আরও জানায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর রাকিবুল হাসান পলিন বলেন, আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের কমান্ড মেনে চলবো। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com