• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

শ্যামপুরে সাবেক এমপি বাবলার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

Reporter Name / ১০৮ Time View
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মো: আনোয়ার হোসেনঃ রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম দোলাইরপাড় এলাকায় একটি ভবনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের নামে বাসিন্দাদের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১১ মে) রাতে ওই ভবনের এক বাসিন্দা বাদী হয়ে শ্যামপুর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

​এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম দোলাইরপাড়ের আমির টাওয়ার- নামক ভবনের তথাকথিত পরিচালনা কমিটির স্বঘোষিত হর্তাকর্তা হিসেবে সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন, ওয়াকিল উদ্দিন, শাকিল রহমান, আরাফাত রহমান রিমন ও নিউটন।

​অভিযোগে বলা হয়েছে, ২০১২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভবনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কথা বলে প্রতিটি ফ্ল্যাট থেকে নিয়মিত সার্ভিস চার্জ এবং মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে। কিন্তু বাস্তবে ভবনের কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি। এমনকি সিটি কর্পোরেশনের প্রায় ৪১ লাখ ৭ হাজার টাকা ট্যাক্স বকেয়া রাখা হয়েছে, যা বাসিন্দাদের কাছ থেকে আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।

​সরেজমিনে এবং এজাহার সূত্রে জানা গেছে, সংস্কারের অভাবে ভবনের লিফট যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া ভবনের ছাদ ও দেয়ালে কোনো রং বা সংস্কার না করায় কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জানালার গ্লাস ও সিলিং দিয়ে পানি ভেতরে প্রবেশ করে বাসিন্দাদের আসবাবপত্র নষ্ট হচ্ছে।

​ভূক্তভোগী এজাহারে উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে তিনি ভবন উন্নয়নের নামে তোলা টাকার হিসাব চাইলে অভিযুক্তরা ক্ষীপ্ত হন। ৩ লাখ ৮৬ হাজার ৯৫০ টাকা আত্মসাতের প্রতিবাদ করায় জনসম্মুখে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং খুন-জখমের হুমকি দেওয়া হয়। এ সময় আশেপাশের বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

​অভিযুক্ত সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অপরদিকে ​এ বিষয়ে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগীর একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com