• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু এর প্রতিবাদ –

Reporter Name / ১০৭ Time View
সোমবার, ১১ মে, ২০২৬

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ এক বিবৃতিতে আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু জানান

মজলুম জননেতা আবু সাঈদ চাঁদ এমপি-র নামে- যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি উল্লেখ করেছেন- একটি বিশেষ মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সম্মানহানির উদ্দেশ্যে এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে, যা সত্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রকাশিত প্রতিবেদনে যে অভিযোগ আনা হয়েছে-কাজ বন্ধ রাখা, ঠিকাদারি কাজে অযৌক্তিক হস্তক্ষেপ, কিংবা ব্যক্তিগত লোককে অংশীদার করার জন্য চাপ সৃষ্টি-এসব দাবি সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং বাস্তবতাবিবর্জিত।আবু সাঈদ চাঁদের মত একজন জনপ্রিয় ব্যক্তি কখনোই এ ধরনের কোনো অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেনা।
বরং তিনি সব সময় স্বচ্ছতা, নিয়মনীতি এবং সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার পক্ষেই কাজ করে আসছেন। জনস্বার্থ, উন্নয়ন কাজের গুণগত মান এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাই তাঁর মূল লক্ষ্য। একটি চলমান উন্নয়ন কাজকে কেন্দ্র করে বিভ্রান্তি সৃষ্টি করে জনমনে ভুল ধারণা দেওয়ার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক।
এ ধরনের ভিত্তিহীন সংবাদ শুধু একজন ব্যক্তির সম্মানহানি করে না, বরং সমাজে বিভ্রান্তি ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করে। সাংবাদিকতার নৈতিকতা হলো সত্য যাচাই করে সংবাদ প্রকাশ করা; কিন্তু এখানে সেই ন্যূনতম দায়িত্বও পালন করা হয়নি।
আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি-যথাযথ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com