• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name / ৮৯ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফাইনাল খেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল থেকেই জেলা স্টেডিয়ামে আটটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পুরস্কার বিতরণ করেন ৫০ নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বালকদের কাবাডি খেলায় সাপাহার উপজেলাকে হারিয়ে পোরশা উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকাদের কাবাডি খেলায় মান্দা উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালকদের ফুটবল খেলায় আত্রাই উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ফুটবল খেলায় পোরশা উপজেলাকে হারিয়ে ধামইরহাট উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালকদের ক্রিকেট খেলায় ধামইরহাট উপজেলাকে হারিয়ে মান্দা উপজেলা চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ক্রিকেট খেলায় রানীনগর উপজেলাকে হারিয়ে পত্নীতলা উপজেলা চ্যাম্পিয়ন হয়।

এছাড়াও অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, দাবা ও সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ধাপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

‘স্বল্প সময়ে পটুয়াখালীর উন্নয়নে ৪০০ কোটি টাকা বরাদ্দ এনেছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওগাঁর খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার সুনাম বয়ে আনবে।

জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, ‘প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে সফল হলে তারা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com