June 5, 2026, 1:44 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর, চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক মনোয়ার হোসেন (৬১) নিহত হয়েছেন। নিহত মনোয়ার জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। আর আহত হয়েছেন মটরসাইকেল চালকসহ আরো ৬ জন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আদমদীঘি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া বাজার এলাকায় তিনটি চার্জার চালিত অটোরিকশাযোগে বেশ কিছু রোগী একটি কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান।
চিকিৎসা শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার ইউপির ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক লছিরের বাগান সংলগ্ন এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনোয়ার মারা যান। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ চার যাত্রী এবং মটরসাইকেলের থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানিয়রা তাদের উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- অটোরিকশায় থাকা জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের নজরুলের স্ত্রী রাফিয়া খাতুন (৫০), একই গ্রামের আবু কাশেমের স্ত্রী রাজিয়া সুলতানা (৩০), তাঁর ২ বছর বয়সী শিশু আবু তোহা, আব্দুল বারিকের ছেলে হুনাইব (২০) এবং মটরসাইকেল আরোহী নওগাঁ সদর এলাকার কোমাইগাড়ীর কাছির সরকারের ছেলে মনসুর আলী (৫৫) ও আবুল সরকারের ছেলে মাহমুদ জুয়েল (৫২)।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম। তিনি বলেন, চার্জার চালিত অটোরিকশা এবং মটরসাইকেলের সামনের অংশ ভেঙে গুড়া হয়ে গেছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর ট্রাক্টর, অটোরিকশা ও মটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *