• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৬
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

সাপাহারে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৫ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (০৯ মে) সাপাহার উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (স্বপন), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল)সহ অনুষ্ঠানে উপজেলা কমিটির দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com