• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বেলকুচিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ১২৪ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর সভার ১নং ওয়ার্ড ঐতিহ্যবাহী সুবর্ণসাড়া স্কুল মাঠে সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৮ই মে শুক্রবার বিকেলে নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাব বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা অংশ গ্রহণ করে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ ক্লাবের সভাপতি মোঃ এনামুল হক সরকার।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
এসময় সংসদ সদস্য’র সাথে সফরসঙ্গী ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, প্রসপেক্ট সোর্সিং বিডি ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান নিশাত সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাসান খসরু সরকার, ১নং ওয়ার্ডের পৌর সভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সোবাহান মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক মীর আব্দুস সবুর দীলিপ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ গোলাম আজম মন্ডল, ১নং ওয়ার্ড পৌর সভার সাবেক কাউন্সিল মাহবুবুল আজাদ তারেক সরকার।
উক্ত খেলার আয়োজনে সবুজ সেনা সংঘ’র খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রিজন আহমেদ বিজয়, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তুষার ইমরান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ প্রামানিক, ক্রীড়া সম্পাদক মোঃ রুমন সরকার,
ধন্যবাদান্তে মোঃ ইফতেখারুল সোহাগ সাধারণ সম্পাদক সবুজ সেনা সংঘ।
উক্ত খেলায় মাঠের চারদিকে ছিল হাজার হাজার দর্শনার্থী, মাঠে জায়গা না পেয়ে স্কুলের ছাদে, কেউবা গাছের ঢালে, আবার কাউকে টাওয়ারে উঠেও খেলা উপভোগ করতে দেখা যায়। খেলাটি হাড্ডা হাড্ডি লড়াইয়ে একএক গোলে সমতা হওয়ায় পরে ট্রাইবেকারে চাঁপাইনবাবগঞ্জ ৩ নীলফামারী ৪ গোলে খেলাটি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com