June 5, 2026, 3:07 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বেলকুচিতে খড়েরপালা থেকে রিভলভার উদ্ধার

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খড়েরপালার ভেতর থেকে একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর মোবাইল ফোনের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁদ মেটুয়ানী গ্রামের মোঃ রাজু সরকার (৩৫) এর বসতবাড়ির সামনে থাকা খড়েরপালার মধ্যে একটি রিভলভার রয়েছে।
সংবাদের ভিত্তিতে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানার এসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মুকুল হোসেন, এএসআই মোঃ হালিম, এএসআই নয়ন কৃষ্ণ হোড়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে খড়েরপালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *