• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নতুন পুলিশ কমিশনার পেল আরএমপি, কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা।

Reporter Name / ৭১ Time View
শুক্রবার, ৮ মে, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ  রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন নেতৃত্ব পেল রাজশাহী মেট্রোপলিটএন পুলিশ। আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ফয়েজুল কবির।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নতুন কমিশনারের যোগদানের মধ্য দিয়ে আরএমপির কার্যক্রমে আরও গতি, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়বে বলে নগরবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

মোঃ ফয়েজুল কবির ১৯৭৪ সালে কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি পদে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)–তে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে মোঃ ফয়েজুল কবিরের নেতৃত্বে আরএমপির চলমান কার্যক্রম আরও গতিশীল হবে। নগরবাসীর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক পুলিশিংয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বদলিজনিত কারণে সিলেট রেঞ্জ পুলিশ–এ যোগদানের উদ্দেশ্যে নবাগত কমিশনারের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com