• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই -মোস্তাফিজুর রহমান এমপি

Reporter Name / ৬৫ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হলে আমাদের প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই সর্বস্তরে উন্নয়ন ঘটবে। বৃহস্পতিবার দুপুরে সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন। অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান,অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস,এম, শামীম আল মামুন,বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মুহা, আল-হেলাল, রাজু আহম্মেদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টার দিকে প্রধান অতিথি সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ১৫ জন সাপাহার জবই বিল মৎস্য জীবি ও ৫জন হত দরিদ্র অসহায় বিধবা নারীর মাঝে ২০টি বকনা গরু বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com