• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু

Reporter Name / ১৫৭ Time View
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

< রংপুর অফিস                                                       রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু হয়েছে। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের আয়োজনে মঙ্গলবার (৫ মে) সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে এর উদ্বোধন করেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়। উপস্থিত ছিলেন, রংপুর জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান, টিসিএ’র আজীবন সদস্য তানভীর আহমেদ তুষার ও অন্তর রহমান। এরপর উদ্বোধনী টুর্নামেন্টে ঘাঘট ইলাভেনের মুখোমুখি হয় যমুনেশ^রী ওয়ারিওর্স। প্রথমে ব্যাট করতে নেমে যমুনেশ^রী ওয়ারিওর্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান করে পরাজিত হয় ঘাঘট ইলাভেন। অপরদিকে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বিকেলে মুখোমুখি হয় তিস্তা সুপার কিংস ও মানাষ টাইটান্স। প্রথম ব্যাট করতে নেমে তিস্তা সুপার কিংস ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। এর জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে দশম ওভারে মানাষ টাইটান্স ৮২ রান করে বিজয়ী হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় আখিরা ওয়ারিওর্সের মুখোমুখি হবে বুড়াইল একাদশ। বিকেলে দ্বিতীয় খেলায় ধুম ফাইটার্সের সাথে মুখোমুখি হবে শ্যামাসুন্দরী রাইডার্স। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রতি বছরই এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যহত রাখার কথা জানিয়েছে টিসিএ রংপুরের সংগঠকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com