• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১২৬০ বোতল মাদকসহ আটক ১

Reporter Name / ১৭০ Time View
রবিবার, ৩ মে, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ       রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত শনিবার (০২ মে) দিবাগত রাত ১১টার দিকে বাগমারার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বাগমারা থানার ধানগাছি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভবানীগঞ্জ বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক সে নিজের দখলে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com