• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

Reporter Name / ১৩৪ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

নাজমুল হোসেন লাবলু,শিবচর উপজেলা প্রতিনিধিঃ     মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১মে) সকালের দিকে শিবচরে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত মো.হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো.জাকির আকনের ছোট ছেলে।

জানা গেছে, উপজেলার পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতো হোসাইন। শুক্রবার সকালে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে আহত হয় সে। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন, সকালে ওই ছেলেটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিদুতস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন,খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com