June 4, 2026, 2:01 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ আজ শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব, ঝিনাইদহ নিউ একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ মজিদ, ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি বিশ্বাস, জেলা যুবদলের যুব নেতা সাজ্জাদুল হক মিলন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজীব।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সরকারি কেসি কলেজ ছাত্রদলের সভাপতি বাবুর আলী মাহফুজ, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব আহমেদ, সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আব্দুল মজিদ বিশ্বাস বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনো জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন।…আপনারা জানেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্যা নেত্রীর জীবন সংকটাপন্ন। এমতাবস্থায়, আমরা দেশবাসী তাঁর সুস্থতার জন্য দোয়া করবো। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।”

দোয়া মাহফিলে উপস্থিত যুব নেতা সাজ্জাদুল হক মিলন বলেন,
“দেশের বর্তমান পরিস্থিতিতে মায়ের সুস্থতা ভীষণ প্রয়োজন। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মা কে দ্রুত সুস্থ করে দিন। আমরা মায়ের সাথে বিজয় উদযাপন করবো ইনশাআল্লাহ। দেশের জন্য, গণমানুষের জন্য মায়ের ত্যাগ-তিতিক্ষা আপনারা জানেন। আল্লাহ মহান আর কিছু দিন গণতন্ত্রকামী মানুষের চূড়ান্ত মুক্তির জন্য তাঁকে সুস্থ করে দিন।”

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবন বলেন,
“বাংলাদেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার প্রযোনীয়তা এখনো শেষ হয়নি। বাংলাদেশের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আরাপপুর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের জনসাধারণ। এ-সময় তারা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *