• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নওগাঁর মহাদেবপুরে স্বনামধন্য ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

Reporter Name / ৩৭০ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

জুলহাজ খাঁন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

৩০ এপ্রিল ২০২৬ নওগাঁর মহাদেবপুরে স্বনামধন্য এক ইটভাটা মালিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ওই ভাটা মালিক সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়ে প্রতিকার দাবি করেন।
বুধবার বিকেলে “বরুণ মজুমদার” নামে ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রচার করে অভিযোগ করা হয় যে, ইটভাটা থেকে গ্যাস ছেড়ে দেয়ার ফলে ওই গ্যাসের প্রভাবে ৩০ থেকে ৪০ বিঘা জমির ধান পুড়ে গেছে। ভিডিওতে কয়েকজন কৃষক দাবি করেন যে, দুদিন আগে ইব্রাহীম সরকারের ইটভাটা বন্ধ করার সময় গ্যাস ছেড়ে দেয়। সেই গ্যাসে এবার বিভিন্ন কৃষকের ধান পুড়ে গেছে। কিন্তু ভিডিওতে ধান পুড়ে যাবার কোন দৃশ্য দেখানো হয়নি। একটি ধানখেতের পাশে দাঁড়িয়ে কৃষকেরা বক্তব্য দিচ্ছিলেন। সেই ধানখেতও ভাল দেখা যায়। তারা দাবি করেন যে, এই খেতের ধান ভাল হবেনা। তারা এব্যাপারে কোথাও কোন অভিযোগ করেননি এবং ইটভাটা মালিকের সাথে বসে বিষয়টি মিমাংসা করে নিবেন বলেও প্রচার করা হয়। ভাটা মালিক দাবি করেন যে, তার কাছ থেকে চাঁদা নেয়ার এটি একটি কৌশল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সরেজমিনে উপজেলার খাজুর মৌজায় অবস্থিত “মেসার্স সরকার এন্ড সন্স” নামক ইটভাটা এলাকায় গেলে মালিক ইব্রাহীম সরকার জানান, এটি একটি অত্যাধুনিক ইটভাটা। এর ১৩০ ফুট দীর্ঘ চিমনি দিয়ে ধোঁয়া উপরে উঠে বাতাসের সাথে মিশে যায়। এখান থেকে গ্যাস ছাড়ার কোন সুযোগ নাই। ভিডিওতে যারা বক্তব্য দিয়েছেন তাদের খেত ইটভাটা থেকে অনেক দূরে রাংতৈড় মৌজায়। ভাটার কাছে তার নিজের ৩৫ বিঘা জমিতে ধান লাগানো আছে। এগুলোর কোন ক্ষতিই হয়নি। বরং ফলন ভাল হয়েছে। কৃষকরা কোথাও কোন অভিযোগ না করলেও ফেসবুকে কেন এটি প্রচার করা হলো তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রচারিত ভিডিওতে ভাটা মালিক বা তার কোন প্রতিনিধির কোন বক্তব্যও নেয়া হয়নি। তিনি এই অপপ্রচারের প্রতিকার দাবি করেন। তিনি প্রচলিত আইনে ব্যবস্থা নিবেন বলেও জানান।
রংতৈড় গ্রামের মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা হলে, খাজুর গ্রামের দুলালের ছেড়ে কাঞ্চন জানান, ভাটা থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার ধানখেতে ভাটার গ্যাসে কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু কোথায় ক্ষতি হয়েছে তা তিনি দেখাতে পারেননি। এত দূরে কিভাবে ক্ষতি হলো তারও কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাংতৈড় এলাকার ২৭ জন কৃষক তাদের জমির ধান পুড়ে গেছে বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অভিযোগে কার কতখানি জমির ক্ষতি হয়েছে তার কোনই বিবরণ নেই। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর পাঠান। কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদ জানান, তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com