• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৬
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বাঘায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: রেড ক্রিসেন্টের সক্রিয় অংশগ্রহণ!

Reporter Name / ১৭৪ Time View
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ                              দেশজুড়ে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বাঘা উপজেলায় উৎসবমুখর পরিবেশে চলছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম। গত ২০শে এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ই মে ২০২৬ পর্যন্ত।

আজ কর্মসূচির ১০ তম দিনে বাঘা উপজেলার বিভিন্ন পয়েন্টে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এই মানবিক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের স্বেচ্ছাসেবীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিশুদের টিকা প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটঘরি কমিউনিটি ক্লিনিক ও গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেপুকুরিয়া ও মীরগঞ্জ (মাসুম ডাক্তারের বাসা), চক ছাতারী (মতলেব শেখের বাসা), বাঘা তেলপাম্প সংলগ্ন মোজাহার প্রামাণিকের বাসা, মোজাম আলীর বাড়ি ও আস্তান আলীর বাড়িসহ আরও বেশ কিছু এলাকা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মো: সাগর আলী, চৈতী, মাহি, মিনুসহ আরও অনেকে।

মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন বাঘা উপজেলা টিম লিডার মো: রাজু আহমেদ। তার সাথে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন রাহি, মিম, বাসার, জনি, ফাইসাল ও সিজন।

পুরো কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: আসাদুজ্জামান আসাদ।

হাম একটি ছোঁয়াচে রোগ, যা সঠিক সময়ে টিকা না দিলে শিশুর জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। আপনার শিশুকে নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র হতে সম্পূর্ণ বিনামূল্যে হাম-রুবেলার ১ ডোজ টিকা দিয়ে সুরক্ষিত রাখুন। দেরি না করে এই ক্যাম্পেইনের মধ্যেই টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com