• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ইউএনও অফিসেই নিরাপদ নন সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থা’র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ১২৫ Time View
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)র কক্ষে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনের সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইউএনও’র কক্ষে মতবিনিময় চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত কালবেলা পত্রিকার সাংবাদিক আমানউল্লাহ আমানের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অনভিপ্রেত ও উদ্বেগজনক। একজন সংবাদকর্মী তার দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হামলার শিকার হওয়া শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। অথচ প্রকাশ্য প্রশাসনিক কার্যালয়ে এ ধরনের হামলা প্রমাণ করে, সাংবাদিকরা এখনও নিরাপদ নন।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক এ ধরনের হামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আহত সাংবাদিক আমানউল্লাহ আমানের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি স্পষ্টভাবে জানায়, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও হয়রানির বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের কর্মসূচি গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com