• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৫
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

আদমদীঘিতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

Reporter Name / ৮৮ Time View
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:                                    বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে শফিকুল ইসলাম শফি (৫৮) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পার্শ্বে জনৈক আব্দুর রশিদ নামের এক ব্যক্তির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দাড়িকুড়ি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শফি দীর্ঘ দিন যাবৎ জনৈক আব্দুর রশিদের পুকুরের মাছ দেখাশুনার জন্য পুকুরের পাড়ে টিনের ছাউনীর একটি ঘরে রাত্রি যাপন করতো। গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে ঘর থেকে বের হয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুকুরের পানিতে মরদেহ  ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com