• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য

Reporter Name / ১২৯ Time View
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি ঘর বিক্রির অভিযোগ উঠেছে। লিজের শর্ত ভঙ্গ করে খাস জমিতে নির্মিত ঘরটি অন্য এক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী এলাকায় নজির আহমদের মেয়ে হাছিনা আক্তার সরকারি একটি ঘর বরাদ্দ পান। তবে অভিযোগ রয়েছে, তিনি সরকারি নীতিমালা উপেক্ষা করে ঘরটি জনৈক ইউনূচ দম্পতির কাছে বিক্রি করে দেন। বর্তমানে ওই ঘরে ইউনূচ দম্পতি সপরিবারে বসবাস করছেন।

সরকারি বিধিমালা অনুযায়ী, এ ধরনের ঘর ও সংশ্লিষ্ট জমি নির্দিষ্ট সুবিধাভোগী পরিবারের নামে লিজ প্রদান করা হয়। লিজগ্রহীতা কোনোভাবেই ঘর বিক্রি, ভাড়া বা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারেন না। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে বরাদ্দ বাতিল করে ঘরটি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিধান রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারগুলো ঘর না পেলেও অনিয়মের মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত ঘর বিক্রি করা হচ্ছে, যা সরকারের মানবিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com