June 5, 2026, 12:52 pm
এস কে কামরুল হাসান, সাতক্ষীরা প্রতিবেদকঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে লিডার্স এর আয়োজনে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে কুশলিয়া ইউনিয়ন এর ঠেকরা রহিমপুর গ্রামে স্থানীয় ২০ জন শিশুদের কুকিং ডোমো এর মাধ্যমে খিচুড়ি খাওয়ানো এবং রালী করা হয়।
পারিবারিক শিশু দের অপুষ্টি দুর করতে এবং মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার কোন বিকল্প নেই।
লিডার্স এর আয়োজনে দাতা সংস্থা গেইন এর সহযোগিতায় “ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল ” প্রকল্পের আওতায় কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার মোট ২৪ টি ইউনিয়ন এ কৃষি উন্নয়ন ও পুষ্টি বৃদ্ধিতে নানান রকম কাজ করে যাচ্ছে।
পুষ্টি সপ্তাহ উদযাপনে উপস্থিত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এবং প্যানেল চেয়ারম্যান মোসাঃ তাহমিনা পারভীন, ইউনিয়ন মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম এর সদস্য বৃন্দ, ইউনিয়ন ক্লাইমেট জাষ্টিস গুরুপের সদস্য সৌরভ সরকার, লিডার্স এর কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান, প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোসলেমা পারভিন, সুমন ঢালী ও তৃষা দত্ত প্রমুখ।