• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ১৩১ Time View
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ  প্রতিনিধিঃ নওগাঁ সদরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা পেয়ে কৃষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে আউশ চাষে অধিক আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকদের জন্য নানামুখী প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে কৃষকদের উৎপাদন ব্যয় যেমন কমছে, তেমনি আবাদি জমির পরিমাণ ও ফসল উৎপাদনও বাড়ছে। আউশ ধানের আবাদ বৃদ্ধি পেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে।

বক্তারা আরও বলেন, কৃষি ও কৃষকবান্ধব এ ধরনের উদ্যোগ দেশের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের প্রণোদনা সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সদর এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com