• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গঠন সভাপতি আশিক সম্পাদক রইচ

Reporter Name / ১৪৪ Time View
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফাকুল আসেকিন ও সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রইচ উদ্দিনকে সাধারন সম্পাদক এবং মুলুকডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে নির্বাচনী বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ঘাটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার। সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন আলোরপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালাউদ্দিন, সিরাজুল ইসলাম বালিয়াচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, শুড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রাইহান, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এসরাফুল আলম, বেলখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সারোয়ার জাহান পলাশ ও পলাশডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফা কামাল। এবিষয়ে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন, সম্মানিত শিক্ষকরা আমাদের দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সর্বদা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাই সম্মিলিত ভাবে কাজ করবেন তারা আশা প্রকাশ করেন। এসময় প্রধান শিক্ষক আশাদুজ্জামান, মোজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন মিল্টন, জাহাঙ্গীর আলম, সৈয়দা ফাতেমা শামসী, মোশারফ হোসেন, শাহাজাহান আলী, মজিবর রহমান, রুপালী বেগম, মনোয়ারা বেগম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক সহকারি শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com