• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩
শিরোনামঃ
প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময়

নওগাঁয় জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপুর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

Reporter Name / ১২৮৬ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ হায়দার টিপুর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা যুবদলের সদস্যসচিব মোঃ রুহুল আমিন মুক্তার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি ও ভুয়া আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে মাসুদ হায়দার টিপুর নামে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে নওগাঁ জেলা যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ইতিমধ্যে মাসুদ হায়দার টিপু নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলা যুবদলের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নেতারা বলেন, ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র কোন ভাবেই বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com