• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রাজশাহীতে র‍্যাবের অভিযান ৩৬,৭ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

Reporter Name / ১৩৩ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধি​​:         রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গ্রেফতারকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র।


র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪:৫০ ঘটিকায় তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। ধৃত আসামি শাহাজাহান আলীর বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখা ৩৬.৭ কেজি গাঁজা, ০২টি মোবাইল এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ শাহাজাহান আলী (৫৮), পিতা- মৃত সোলেমান সরকার।২. মোঃ রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় (৩০), পিতা- মোঃ শাহাজাহান আলী।
উভয়ই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া (ওয়ার্ড নং-১৪) এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ এই মাদক নিজ বাড়িতে মজুদ করে রেখেছিল।

র‍্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com