June 13, 2026, 4:46 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স বিহীন পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২২ এপ্রিল বুধবার বিকেল ৫টার সময় উপজেলার নামুট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে “মাসুদ স্টোর” নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে লাইসেন্স ব্যতীত পেট্রোল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগও নিশ্চিত হয়। এ সকল অপরাধের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানের স্বত্বাধিকারী মোঃ মাসুদ (৩৫)কে ২৫ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে। প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে বৈধ কাগজপত্র সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *