• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৫
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা সাঁতার ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত…

Reporter Name / ৯৬ Time View
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব

গতকাল মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ, ক্রীড়া পঞ্জিকা ২০২৫-২০২৬ এর অংশ হিসেবে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে “চট্টগ্রাম রেঞ্জ, আন্তঃ জেলা সাঁতার ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ-২০২৬” নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেঞ্জ, আন্তঃ জেলা সাঁতার ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি. এম. মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তব্যের শুরুতেই নোয়াখালী জেলাকে এমন সুন্দর আয়োজন করার সুযোগ দেয়ায় তিনি মান্যবর ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শুধু শারীরিক সুস্থতা ও মনোবল বৃদ্ধিই নয়, বরং বাহিনীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী , খেলোয়াড়বৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com