June 4, 2026, 3:41 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

সাবেক এমপি সেলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট নওগাঁর আলোচিত রকি বাহিনীর প্রধান অবশেষে কারাগারে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর, বদলগাছী ও জেলা সদরে টেন্ডারবাজী, আত্রাই নদীর বালু মহাল নিয়ন্ত্রণ, চাঁদাবাজী, প্রতিপক্ষকে মারপিট, টর্চার সেল পরিচালনা, জমি দখল, একের পর এক সাংবাদিকদের উপর হামলা, জলমহাল দখল, নিয়োগ বাণিজ্য, নিগো সিন্ডিকেটসহ নানা অপকর্মে আলোচিত সমালোচিত নওগাঁর রকি বাহিনীর প্রধান সাকলাইন মাহমুদ রকিকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আলোচিত বালু ব্যবসায়ী হাজী মোয়াজ্জেম হোসেনকে নওগাঁয় হত্যা চেষ্টা মামলায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক আবেদন না মঞ্জুর করে রকিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি এলাকায় প্রচার হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শুক্রবার ও শনিবার এটি ট্যক অব দ্য টাউনে পরিণত হয়।

সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৩ নভেম্বর দুপুরে নওগাঁ শহরের চকএনায়েত রুবির মোড়ে রকি বাহিনীর সদস্যরা হাজী মোয়াজ্জেম হোসেনের উপর চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এই ঘটনায় হাজী মোয়াজ্জেম মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিন তরফদারের দুই ছেলে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম ও ছয়েফ উদ্দিন তরফদার, ছয়েফের ছেলে টি, এম, মেহেদী হাসান, সেলিমের দুই ছেলে সাকলাইন মাহমুদ রকি ও ছাগির মাহমুদ রিহান, অর্জুনী গ্রামের এনামুল হকের ছেলে সুমন একং রকির ম্যানেজার নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মহল্লার এমরান আলী শামীমের বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ নভেম্বর নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

থানা পুলিশ তদন্ত শেষে গতবছর ৩০ জুন সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, তার ছেলে সাকলাইন মাহমুদ রকি ও রকির ম্যানেজার এমরান আলী শামীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাদেরকে আটক করতে পারেনি।
স্থানীয়রা জানান, ঢাকার বিক্রমপুরের বিশিষ্ট ব্যবসায়ী মৃত আনোয়ার হোসেনের ছেলে হাজী মোয়াজ্জেম হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির তদানিন্তন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত হাতেম আলীর জামাই। তিনি মহাদেবপুরে থেকে বালু ব্যবসায় পরিচালনা করে আসছিলেন। ২০১৪ সালের একতরফা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে কলস মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছলিম উদ্দীন তরফদার সেলিম সংসদ সদস্য নির্বাচিত হলে তার ছেলে সাকলাইন মাহমুদ রকি গড়ে তোলেন ভয়াবহ কিশোর গ্যাং। এর সদস্য সংখ্যা শতাধিক। বাহিনীটির প্রধান রকি নিজেই। সেকেন্ড ইন কমান্ড তার ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্স ও তাদের তরফদার ট্রেডার্স এর ম্যানেজার এমরান আলী শামীম। রকির অধীনে ছিল মহাদেবপুর ও বদলগাছীতে ২-৩টি কিশোর গ্যাং। আর শামীমের নিয়ন্ত্রণে ছিল নওগাঁ পৌর এলাকায় ১-২টি কিশোর গ্যাং। এসময় রকি কৌশলে বালু ব্যবসায়ী হাজী মোয়াজ্জেম হোসেনের বিশাল ব্যবসায় ভাগ বসায়। ২০২৪ এর ৫ আগস্টের পর রকির কাছে পাওনা প্রায় দুই কোটি টাকা আদায়ের জন্য হাজী মোয়াজ্জেম রকিকে চাপ দিলে রকি বাহিনী তাকে হত্যার পরিকল্পনা করে।

স্থানীয়দের অভিযেগ, আওয়ামী আমলে রকি বাহিনীর তান্ডবে এলাকাবাসী অতিষ্ট ছিল। ৫ আগস্টের পরও এ বাহিনীর তান্ডব অব্যাহত থাকে। সেসময় রকি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় “বরেন্দ্র অঞ্চলে সীমান্তে নির্বাচন ঘিরে সক্রিয় অস্ত্র চোরাকারবারি”, “সংবাদ কর্মীদের হাত কেন বার বার টার্গেট”, “নয়া সন্ত্রাসীদের আনাগোনা, চিহ্নিতরা আত্মগোপনে, “এমপি সেলিমের বিরুদ্ধে নানা অভিযোগ, সম্পদের পাহাড় ঢাকতে হলফনামায় তথ্য গোপন”, “মহাদেবপুরে সাংবাদিক দুলুর হাত ভেঙ্গে দিল সন্ত্রাসীরা”, “নওগাঁয় সংবাদ সম্মেলন চলাকালে বালু ব্যবসায়ী মাসুদের উপর সন্ত্রাসীদের হামলা” প্রভৃতি শিরোনামে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। সম্প্রতি সাবেক এমপি সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকও মামলা দায়ের করে। তার ছেলে রকির বিরুদ্ধেও প্রাথমিকভাবে অবৈধ সম্পদের প্রমাণ পায় দুদক।

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, সাবেক এমপি সেলিমের বিরুদ্ধে কোর্টের গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *