• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্য গ্রেফতার

Reporter Name / ১৪৩ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এসময় তাদের কাছে থেকে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন জব্দ করা হয়।শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাসকান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)। পুলিশ সুপার জানান, সম্প্রতি দুজন ভুক্তভোগী জানায় একদল প্রতারক দুটি মূল্যবান কয়েন তাদের কাছে বিক্রি করতে চেয়েছে। এজন্য কয়েক লাখ টাকাও নেয়। শুক্রবার কয়েনগুলো হস্তান্তরের কথা ছিলো। কিন্তু তারা দেবো দেবো করে দিচ্ছিলো না । প্রতারক চক্র ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগীরা সেখানে গেলেও তাদের পায় না। পরবর্তীতে আরও কয়েক লাখ টাকা দাবি করে এবং টাকা দিলে তবেই কয়েনগুলো হস্তান্তরের কথা জানায়। এসপি আরও জানান, বিষয়টি সন্দেহভাজন হলে জেলা গোয়েন্দা পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পরে টিম ডিবি বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের হোটেল ফারিয়াল থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় শহরের এক ব্যক্তির কাছে মূল্যবান প্লাটিনাম কয়েন আছে। তাদের তথ্যে শহরের আরেকটি হোটেলে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে আবু সাঈদের বাড়ি থেকে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com