June 14, 2026, 1:51 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

বাঘায় অটোরিক্সা চোরসহ ৪ জন গ্রেফতার!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘা থানা পুলিশের পৃথক অভিযানে এক অটোরিক্সা চোরসহ বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এবং পরবর্তী বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যাওয়ার সময় সুমন মন্ডল (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। সুমন বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর (বড় ছয়ঘটি) গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে চোরাই রিক্সাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো: ইব্রাহিম হোসেন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১২(৪)২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড)। রবিউল ইসলাম (৩৫) চকছাতারী গ্রামের ইসলাম হোসেনের পুত্র। তাকে একটি সড়ক দুর্ঘটনা (রোড এক্সিডেন্ট) মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সলিম ইসলাম (৩০) ও নবাব আলী (৪৫) পাকুড়িয়া গ্রামের এই দুই বাসিন্দাকে মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাঘা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অপরাধীদের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *