• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

টেকনাফে সিএনজিসহ দুই যুবক অপহরণ, পরে শিকলবন্দী অবস্থা থেকে পালিয়ে রক্ষা

Reporter Name / ১৩৮ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উনছিপ্রাং এলাকায় সিএনজিচালকসহ দুই যুবককে অপহরণ করেছে স্বশস্ত্র ডাকাত দল। অপহরণের শিকার দুই যুবক হলেন— মো. ওসমান (২২), পিতা: ছৈয়দ আলম এবং মো. আরাফাত (১৮), পিতা: শাহ আলম। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) মাগরিবের পর হ্নীলা বাস স্টেশন থেকে এক বৃদ্ধা নারী যাত্রী লেদা এলাকায় বক্কর মেম্বারের বাড়ির পাশে যাওয়ার কথা বলে ১৫০ টাকায় একটি সিএনজি ভাড়া করেন। চালক ওসমান তার বন্ধু আরাফাতকে সঙ্গে নিয়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে রওনা দেন।

লেদা এলাকায় পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা স্বশস্ত্র ডাকাত দল সিএনজিচালক ওসমান ও তার সহযাত্রী আরাফাতকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাদের মুখ বেঁধে পাশ্ববর্তী একটি অজ্ঞাত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সিএনজি (নং- কক্সবাজার-থ-১১-৯১৫৬, “আমেনা এন্টারপ্রাইজ”) ডাকাতরা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পরবর্তীতে পুরো রাত দুই যুবককে হাত-পা শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। পরদিন ১৫ এপ্রিল ভোরে তাদের পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সুযোগ বুঝে ডাকাত দল ঘুমিয়ে পড়লে শিকলবন্দী অবস্থাতেই কৌশলে পাহাড়ি পথ পাড়ি দিয়ে পালাতে সক্ষম হন তারা।

বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এলে পরিবারে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে এক সাংবাদিক সম্মেলনে অপহরণের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগী দুই যুবক।

এদিকে প্রাণে বাঁচলেও সিএনজি গাড়ি ও দুটি মোবাইল ফোন এখনো ডাকাতদের দখলে রয়েছে বলে জানিয়েছেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com