April 15, 2026, 3:29 am

শিরোনাম :
রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব পালিত: অসাম্প্রদায়িক চেতনার বার্তা পহেলা বৈশাখে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা, ১৫০ পিস Tapentadal Tablet মাদক, ২০ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেফতার। বাংলাদেশ কৃষি গবেষণায় অনিয়ম টেন্ডার–পদোন্নতিতে পুরোনো সিন্ডিকেটের দাপট বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণিল সাজে মুখরিত উপজেলা চত্বর বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার-২ রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাংসদ সদস্যের সাথে মতবিনিময় শেকড়ের টানে নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার জমকালো সূচনা বর্ণিল আয়োজনে নীলফামারীতে জমজমাট বৈশাখী মেলা

রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার-২

রংপুর অফিসঃ

রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান আসামীসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো, রংপুর নগরীর রবার্টসনগঞ্জ তাঁতীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া (৪২) ও তার স্ত্রী সুইটি বেগম (৩৫)। সোমবার (১৩ এপ্রিল) বিকেল পৌণে ৬টায় মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। স্ত্রীর উস্কানীতে যুবক রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করেছে মমিন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।
সোমবার রাতে নগরীর হাজীরহাট র‌্যাব-১৩ সদর দপ্তরে কোম্পানী কমান্ডার মহিদুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানান, গত ৮ এপ্রিল মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরে আসার সময় মমিন মিয়ার স্ত্রী সুইটি বেগমের সাথে রাকিবের বাকবিতন্ডা হয়। এরপর সুইটি মোবাইল ফোনে বিষয়টি জানালে উত্তেজিত হয়ে পড়েন মমিন। পরের দিন রাস্তায় রাকিবকে দেখতে পেয়ে মমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হলে গাঢাকা দেয়া মমিন ও সুইটি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মিঠাপুকুর ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়ার স্থানীয় রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোম্পানী কমান্ডার মহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন জানিয়েছে সে মাদক সেবন করতো। মূলত রাকিবের পরিবারের করা মামলায় মমিন আসামী করায় তাদের মাঝে পূর্ব শত্রুতা ছিল। এর মাঝে মমিনের স্ত্রীর সাথে বাকবিতন্ডার কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর সাথে অন্য কোন ঘটনা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *