• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

Reporter Name / ৯২ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জিলা স্কুল বটমুলে দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড.মাহফুজ-উন-নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাংষ্কৃতিক পরিবেশনার মাধ্যমে আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে দল, মত, ভেদাভেদ ভূলে গিয়ে সুখী-সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। এরপর গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের রঙ্গীন আবহে জিলা স্কুল থেকে একটি বৈশাখী র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে বাংলা নববর্ষকে ঘিরে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদ পাবলিক লাইব্রেরী মাঠে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব পালন করছে। এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথকভাবে বাংলা নববর্ষ উদযাপন করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com