• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শেকড়ের টানে নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার জমকালো সূচনা

Reporter Name / ১৬৮ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মো: মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃ

মুহূর্তেই যেন পাল্টে গেল দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠের দৃশ্যপট। ঢাক-ঢোলের শব্দ আর বাঙালির চিরায়ত আনন্দ-উচ্ছ্বাসে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বৈশাখী মেলা-২০২৬’। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কবুতর উড়িয়ে এবং ফিতা কাটার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই উৎসবের শুভ সূচনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বৈশাখী মেলা আমাদের ঐতিহ্যের দর্পণ। যান্ত্রিকতার এই যুগে নতুন প্রজন্মকে বাঙালির আসল শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন মাইলফলক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, “পহেলা বৈশাখ মানেই জাতি-ধর্ম নির্বিশেষে এক মহামিলন। নাগেশ্বরীর এই মেলা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে নতুন গতির সঞ্চার করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিব। নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বাহারি পণ্যের স্টলে সেজেছে দয়াময়ী মাঠ। মৃৎশিল্পের কারুকাজ, কাঠের খেলনা, নকশি কাঁথা থেকে শুরু করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। শিশুদের জন্য নাগরদোলা ও বৈচিত্র্যময় রাইড মেলার আনন্দে যোগ করেছে নতুন মাত্রা।
‘বৈশাখী মেলা উদযাপন কমিটি, নাগেশ্বরী’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মেলাটি আগামী এক সপ্তাহ প্রতিদিন দুপুর ২টা থেকে রাত পর্যন্ত চলবে। দর্শকদের নিরাপত্তার জন্য মেলার প্রতিটি প্রবেশপথে ও ভেতরে বিশেষ স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা হয়েছে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় থাকছে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শীতল হাওয়ায় আর বৈশাখী আমেজে প্রথম দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। নাগেশ্বরীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত এই মেলা যেন এখন এক উৎসবের জনপদে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com