• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল হামলা ও আগুন

Reporter Name / ২১৭ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মতিন গাজীঃ-

যশোরের অভয়নগর উপজেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রশান্ত কুমার মুখার্জী (৭০), স্থানীয় পায়রা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি জানান, ঘটনার সময় তিনি ঘরের ভেতরে প্রার্থনায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তার স্ত্রীর কাছে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু এসে পড়ে। এতে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি কাঠের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। প্রশান্ত কুমার মুখার্জী বলেন, ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। তবে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এবং একটি ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com