April 15, 2026, 1:08 am

শিরোনাম :
বেলকুচিতে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণিল সাজে মুখরিত উপজেলা চত্বর বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রংপুরে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার-২ রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সাংসদ সদস্যের সাথে মতবিনিময় শেকড়ের টানে নাগেশ্বরীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার জমকালো সূচনা বর্ণিল আয়োজনে নীলফামারীতে জমজমাট বৈশাখী মেলা যশোরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ককটেল হামলা ও আগুন নন্দীগ্রামে বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করেন এমপি মোশারফ হোসেন নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বদলগাছীতে মিঠু হোসেন হত্যা, ঢাকায় গ্রেফতার মূল আসামি

জুলহাজ খাঁন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় গত ৯ এপ্রিল রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি মিঠু হোসেন (৪৩) বদলগাছীর বৈকণ্ঠপুর গ্রামে।
পুলিশ জানায়, নিহতের শরীরের ডান কাঁধের নিচে, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।
স্থানীয় তথ্য, গোপন সংবাদের ভিত্তি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন আসামি মো. রিফাত হোসেন ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে আশুলিয়া থানার সহযোগিতায় ১৪ এপ্রিল ভোর রাতে কুড়গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি রিফাত জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে মিঠু একই ভ্যানে করে যাচ্ছিল। এ সময় মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পেছনে বসা ছিল। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর রিফাত বদলগাছী থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং পরে ঢাকায় গিয়ে আত্মগোপন করে।
পরে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলা পুলিশ দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। নওগাঁ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমন এবং অপরাধের রহস্য উদঘাটনে সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *