• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পোরশায় ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন 

Reporter Name / ১৩২ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নানা আয়োজনে নওগাঁর পোরশায় বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা। উপজেলা প্রশাসনের আয়োজনে নানান রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দিয়েছেছিলেন প্রধান অতিথি হিসাবে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার দিবসটিতে সকাল ৮টায় অনুষ্ঠিত সভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। “নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান” এর আলোকে মঙ্গল শোভাযাত্রার র‌্যালিটি ছিল জাগজমকপূর্ণ।

এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নববর্ষ ও এর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্যবাহী দিনটি বিবিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা  হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com