• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

উনচিপ্রাং–রইক্ষ্যং পুটিবনিয়া সিএনজি চালক সমবায় সমিতির নির্বাচন ৮ মে

Reporter Name / ৯৭ Time View
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং–রইক্ষ্যং পুটিবনিয়া সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ০৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সমিতির রেজিস্ট্রেশন নং- ২৪৮৫ (কক্স) সূত্রে জানা যায়, গত ০১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন ও বিশেষ সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, নির্বাচন ও বিশেষ সাধারণ সভা সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উনচিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হবে। এতে সমিতির ৬ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হবেন।

এদিকে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ফেরদৌস। তিনি সমিতির সকল সদস্যদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সদস্যদের সার্বিক কল্যাণে তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কাজ করে যেতে চান। সদস্যদের মূল্যবান ভোট পেলে সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সকল সদস্যকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানে তিনি সর্বদা পাশে থাকবেন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com