June 4, 2026, 2:01 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

নওগাঁ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ধলুর পক্ষে শোডাউন তৃণমূলে বাড়ছে সমর্থন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ধলুর পক্ষে শোডাউন, তৃণমূলে বাড়ছে সমর্থন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ–৫ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ধলুর পক্ষ থেকে প্রতিদিন সকাল  বিকেল পাড়া শহর ও মহল্ল্যায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে তৃণমূলের নেতা–কর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে উৎসাহব্যঞ্জক। র্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ধলুর এমন বিরামহিন সক্রিয়তা ও জনপ্রিয়তা। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ করা, জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে সামনে রেখে নির্বাচনী মাঠে নতুন উত্তাপ দেখা যাচ্ছে। তাঁর সমর্থকদের দাবি—নওগাঁ সদর–৫ আসনে জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলের পরীক্ষিত নেতৃত্বই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, আর সেই জায়গায় জাহিদুল ইসলাম ধলু এগিয়ে আছেন। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি রানা, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল, পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌর শাখার কার্যনির্বাহী সদস্য মাহবুব রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কহিনুর ইসলাম মিলি এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির। স্থানীয় নেতাদের ভাষ্য, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, তৃণমূলে ধলুর পক্ষে সমর্থন ততই জোরদার হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *