• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪০
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নওগাঁয় পথ বই মেলা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সাহিত্য পরিষদ মুক্তির মোড়ে জেলা পরিষদ কেন্দ্রীয় পার্কের সামনে এই বইমেলার আয়োজন করে।

নওগাঁ জেলার লেখকদের লেখা বই নিয়ে “নওগাঁ’র লেখক, নওগাঁ’র বই” শিরোনামে পথ বইমেলার উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট কবি আতাউল হক সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

এ মেলায় স্থানীয় লেখকদের মধ্যে নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, ফরিদুল করিম তরফদার, রবিউল মাহমুদ, হারানু পথিক, হাবিব রতন, রোকেয়া শাকিলা এবং রিম মোরশেদ উপস্থিত ছিলেন।

পথ বইমেলায় প্রায় ৭০ জন লেখকের ৩ শতাধিক বই প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com