• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাচারকালে অপহরণের শিকার ৪ ভিকটিম উদ্ধার, মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৯৭ Time View
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানব পাচারের শিকার ৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। একই সঙ্গে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র কয়েকজন রোহিঙ্গা পুরুষকে জোরপূর্বক অপহরণ করে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। পরে একটি সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিকশা থামালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। উপস্থিত জনতার সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—

নেয়ামত উল্লাহ (২৯)

শাহ আলম (৩৭)

তারা উভয়েই টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে অপহৃত ৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমদের একজন জানান, তাকে উখিয়ার বালুখালী ক্যাম্পের সামনে থেকে সিএনজি করে অপহরণ করা হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অন্য ভিকটিমদের কাছ থেকে জানা যায়, তাদের বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক তুলে এনে একত্রিত করা হয় এবং প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়। এছাড়া তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com