June 14, 2026, 9:14 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

মাগুরা শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিলেন “এমপি” মনোয়ার হোসেন

মিজানুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধিঃ

সংসদ অধিবেশন থেকে নিজ ভুমি মাগুরাতে এসেই শ্রীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছেন মাগুরা-০১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন।

শনিবার(১১এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করেন তিনি।

প্রথমে উপজেলা চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে মশকনিধন কীটনাশক প্রয়োগ করা হয়। এসময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, উপজেলা সাবেক চেয়ারম্যান ও সভাপতি মোঃ বদরুল আলম হিরো, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।

এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *