• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পে গতি আনতে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধিদলের পরিদর্শন

Reporter Name / ১৪৬ Time View
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী, প্রতিনিধি:
উত্তরাঞ্চলের মানুষের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর দপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নীলফামারীতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। প্রায় ১ হাজার শয্যার এই আধুনিক হাসপাতালটি বাস্তবায়িত হলে নীলফামারীসহ সমগ্র উত্তরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আন্তর্জাতিক মানের অবকাঠামো নিয়ে গড়ে উঠতে যাওয়া এই হাসপাতালটি দেশের স্বাস্থ্যখাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্প এলাকার সার্বিক অগ্রগতি, ভূমি উন্নয়ন কাজ, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম, সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধিদলের সদস্যরা বলেন, “এই প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু নীলফামারী নয়, রংপুর বিভাগের সমগ্র জনগণ উন্নত চিকিৎসাসেবা পাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।”জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী হতে হবে না। স্থানীয় পর্যায়েই তারা আধুনিক চিকিৎসাসেবা পাবে।”উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই বৃহৎ হাসপাতাল প্রকল্পটি দেশের স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com