June 16, 2026, 2:14 pm

শিরোনাম :
সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯। সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

জুলহাজ খাঁন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) বদলগাছি থানার কোলা আদর্শ ডিগ্রি কলেজ ও কোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় তিনি কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার সাহায্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি।
পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক তুলে ধরে বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি মানবাধিকারের লঙ্ঘন। এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সাবধান থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনায় দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ উপস্থাপনা চার শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে শোনে এবং সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তিনি এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
এ সময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর দেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *