• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

চাঁপাইনবাবগঞ্জে চকপাড়া সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক অবৈধ ০৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name / ২২৯ Time View
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
oplus_2

নাসিম আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুস্কৃতিকারী/সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ন এলাকায় কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এপ্রেক্ষিতে অস্ত্রের একটি বড় চালান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারে। সেই লক্ষ্যে গত এক মাস যাবত অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কিঃমিঃ সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দিকনির্দেশনায় গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ৯ টায় অধীনস্থ চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ নামক এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ০৩টি বিদেশী ওয়ান শুটার গান ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারন ডায়েরী করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য যে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০৩ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামীসহ ৩০টি দেশী/বিদেশী পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com