• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাজশাহীর ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৭০ Time View
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ শ্রী রাম সরকার (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মহানগরীর বড় বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে পরিত্যক্ত জমিতে অভিনব কৌশলে মাদক সংরক্ষণের সময় শ্রী রাম সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শ্রী রাম সরকার, পিতা নিমাই সরকার, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার অন্তর্গত বড় বনগ্রাম শেখপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযুক্ত স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com