June 14, 2026, 10:56 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

অন্তঃসত্ত্বা মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহীঃ       রাজশাহীতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে প্রসূতি মহিলাদের নতুন দিগন্ত সংযোজিত হয়েছে। এখানে শারীরিক প্রস্তুতির পাশাপাশি গর্ভধারণ বিষয়ে নতুন ও সন্তান সম্ভাবা মায়েদের মানসিক প্রস্তুতি নিয়েও সচেতন করা হচ্ছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে অন্তঃসত্ত্বা মহিলাদের ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এমবিবিএস ডিএ এমসিপিএস সিনিয়র কন্সাল্টেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুজিত কুমার ভদ্র। প্রধান অতিথি ছিলেন সিএমএইচআর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন এমবিবিএস এমএস এফআইসিএস (আমেরিকা) বোন এন্ড জয়েন্ট স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন (সিএমএইচআর) ডাঃ বি কে দাম।
মোসা: সাইমা খাতুন বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ। অনুষ্ঠানে মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ বলেন, ‘সন্তান গ্রহণের আগে ও পরে উভয় মায়েদের শারীরিক ও মানসিক প্রস্তুতি নেয়া খুবই জরুরী। শুধুমাত্র শারীরিক প্রস্তুতি এ ক্ষেত্রে ভাল ফলাফল দেয় না। এমন অবস্থায় মানসিক প্রস্তুতি নেয়া খুবই জরুরী। এখন এই বিষয়ে কিভাবে প্রস্তুতি নিলে মা ও সন্তান ভাল থাকবে তা জানার ও বুঝার সময় এসেছে’।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মধ্যে প্রথম রাজশাহীতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি মহিলাদের নিয়ে কাউন্সিলিং সেবা চালু করেছে। যা সাইক্লোজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। আর এই সেবাটি দিয়ে থাকি আমি নিজেই। সেবাটি অনলাইন ও অফলাইন দু’ভাবেই দেয়া হয়। সেবাটি একটি টিটমেন্ট প্লানের মধ্যে দিয়ে গর্ভবতি হওয়ার পূর্ব প্রস্তুতিতে থাকা মায়েরা, গর্ভবতি মায়েরা এবং নতুন মায়েরা পাবেন। এতে মায়েরা সকল প্রকার মানসিক চাপ থেকে নিজেদের রক্ষা করতে পারবে।
মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ দাবি করেন প্রি-কনসেপশন, কনসেপশন এবং পোষ্ট কনসেপশনসহ সকল রুগিকে একটি ট্রিটমেন্ট মডেল প্রয়োগ করে মানসিকভাবে শক্ত করা সম্ভব। এই ট্রিটমেন্ট মডেলটি বাংলাদেশে প্রথম ডিজাইন করেছেন তিনি নিজেই (বিপাশা ঘোষ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *