• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৩৯ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ
গণভোটের রায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্র শিবির। সোমবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্র শিবিরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার সদস্যরা গণভোটের জনরায় বাস্তবায়নে নানা প্লাকার্ড হাতে নিয়ে অংশ নেন। এরপর প্রেসক্লাব প্রাঙ্গনে ছাত্র শিবির মহানগরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বক্তব্য রাখেন, ছাত্র শিবির জেলা সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারী হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজের সভাপতি মাহমুদুল হক মাসুম।
ছাত্র শিবির কেন্দ্রীয় নেতা রেজাউল করিম শাকিল বলেন, বিএনপি আওয়ামী লীগ হতে চাইলেও হতে পারবে না। দেশের জুলাই বিপ্লবী প্রজন্ম আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজনীতি করবে। দেশের রাজনীতির সাথে সম্পর্ক নেই সেই তরুণ প্রজেন্মর ভাষা, পালস্ আপনারা বুঝতে পারেন না। গণভোটের রায়ের বিরুদ্ধে গেলে আপনাদের পরিণতি শেখ হাসিনার মত হবে।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন বিএনপি’র দলীয় সিদ্ধান্তের নির্ভর করে না। এদেশের শতকরা ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। তাই এটি বাস্তবায়নে প্রয়োজনে আবারও তারা রাস্তায় নামবে। ছাত্রশিবিরের জনশক্তি আওয়ামী লীগের ঘুম হারাম করেছিল। আপনারা গণভোটের বিপক্ষে অবস্থান নিলে, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করেছিলাম গণঅভ্যূত্থানের পর শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হবে। কিন্তু বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রক্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পতিত শেখ হাসিনার পথে হাঁটা শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বিএনপি বারংবার প্রতারণার আশ্রয় নিয়েছে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর তার ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনার ক্ষমতার সূচনাকালে ২০১৩ সালে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করা হলে ছাত্র শিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে। সেই আন্দোলনে বিএনপি’র কাউকে দেখা যায়নি। বিএনপি যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধান তার দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com