• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে ভুয়া পরিচয়দানকারী ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

Reporter Name / ৩৩৭ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ৫ এপ্রিল (সোমবার)

দুপুরে উপজেলার রনবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মুকিত পার্থ উপজেলার সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনবাঘা জোহা ফিলিং স্টেশনে ওই সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আরোহীরা তেল সংগ্রহ করছিলেন। এ অবস্থায় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে উপস্থিত লোকজনকে শৃঙ্খলা বজায় রেখে তেল নেওয়ার নির্দেশ দিতে থাকেন। এতেই থেমে থাকেননি তিনি। ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে গিয়ে তেল বিতরণের পদ্ধতি, মজুত পরিস্থিতি এবং সরবরাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান। তার এমন আচরণ ও কথাবার্তা ধীরে ধীরে সন্দেহজনক হয়ে ওঠে। একপর্যায়ে ফিলিং স্টেশনের কর্মচারীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com