June 16, 2026, 10:50 am

শিরোনাম :
এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯। সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

নওগাঁর মান্দায় প্রশাসনকে ম্যানেজ করে গ্রামীণ সড়ক নষ্ট করে রমরমা মাটি ব্যবসার অভিযোগে

এম রেজাউল ইসলাম নওগাঁ:

‎নওগাঁর মান্দায় প্রশাসনকে ম্যানেজ পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন ও পরিবহন করে গ্রামীণ সড়ক নষ্ট করে রমরমা মাটি ব্যবসার অভিযোগে উঠেছে। সম্প্রতি উপজেলায় ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন ইটভাটায় চড়া দামে বিক্রি চলছে।

সরেজমিনে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর হাফেজ মাদ্রাসা সংলগ্ন এলাকায় পুকুর সংস্কারের নামে অবৈধ মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছেন মোজাফফর হোসেন সিরাজুল রনি। তাদের দাবি স্থানীয় সমাজসেবক নাসির উদ্দিনের নেতৃত্বে এই অবৈধ মাটি ব্যবসা পরিচালিত হচ্ছে। তবে নাসির উদ্দিন জানান, পুকুরটি আমার এলাকায় হলেও এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই যারা বলেছে এটি সঠিক বলেনি।

এছাড়াও জয় বাংলা, পাঁঠাকাটা, লক্ষীরামপুর, পরানপুর, ফেট্টগ্রাম, বৈদ্যপুর সহ বিভিন্ন স্থানে চলছে সংস্কারের নামে অবৈধ মাটির ব্যবসা। অবৈধ মাটির ব্যবসায়ীদের দাম্ভিকতা এবং ভাষ্য উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করেই কাজ করতে হয় আমাদের। অপরদিকে সচেতন মহলের দাবি দ্রুত পুকুর খননের কাদামাটি পরিবহন বন্ধ না করা হলে এলাকার গ্রামীণ রাস্তাঘাট নষ্টসহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
এছাড়াও যত্রতত্র অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে প্রায়
দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে শৃঙ্খলা মিটিংয়ে রাতে মাটি খনন ও পরিবহনে বিষয়ে বিধি-নিষেধের কথা বলা হলেও বাস্তবে নেই কোন পদক্ষেপ।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিপূর্বে বেশ কিছু স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। যারা অবৈধভাবে মাটি ব্যবসা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ মাটির ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনকে ম্যানেজ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোন সত্যতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *