• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান

Reporter Name / ১৪১ Time View
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি:

মাগুরা শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তাঁর নেতৃত্বে, মাসব্যাপী বিশেষ ট্রাফিক অভিযানের প্রথম দিনেই কার্যক্রমের দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের ভাইনা মোড় থেকে এ অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে ঢাকা রোড পর্যন্ত পরিচালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে যানজটপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয় এবং অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আরজু এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ. এন. কামরুল ইসলামসহ অন্যান্যরা।

অভিযানের মূল লক্ষ্য ছিল শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের জন্য ফুটপাত চলাচল উপযোগী করে তোলা।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “আমরা শুধু আইন প্রয়োগ করেই থেমে থাকতে চাই না, বরং চালক ও যাত্রীদের সচেতন করতেও গুরুত্ব দিচ্ছি।জনসচেতনতামূলক এই কার্যক্রম মাসব্যাপী চলবে। এরপরও যদি কেউ ট্রাফিক আইন অমান্য করেন, বিশেষ করে নো পার্কিং এলাকায় গাড়ি রাখেন, তাহলে আইন অনুযায়ী অর্থদণ্ড ও গাড়ি জব্দ করা হবে।”
তিনি আরও জানান, জনগণকে সচেতন হওয়ার জন্য এক মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে সবাই নিয়ম মেনে চললে শহরের যানজট অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং জানান, আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় চৌরঙ্গী মোড় থেকে নতুন বাজার পর্যন্ত দ্বিতীয় ধাপের অভিযান পরিচালিত হবে।

এদিকে অভিযান শেষে ঢাকা রোড ও ভাইনা মোড় এলাকায় যানজট কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com